ভাসানচর থেকে পলাতক ৪৭ রোহিঙ্গা স্বর্ণদ্বীপে আটক

Share the post

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প-৩ থেকে পালিয়ে যাওয়া ৪৭ রোহিঙ্গা নাগরিককে স্বর্ণদ্বীপ থেকে আটক করেছে কোস্টগার্ড।বুধবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে তাদের ভাসানচর থানায় আনা হয়। আটকদের মধ্যে ২৫ শিশু, ১০ জন পুরুষ ও ১২ জন নারী রয়েছে।আটকদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করে ট্রিপলআরসি কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ট্রিপলআরসি পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগে, মঙ্গলবার (৫ অক্টোবর) সকালের দিকে তাদেরকে স্বর্ণদ্বীপে দেখে স্থানীয় এলাকাবাসী পুলিশকে অবহিত করে।

পুলিশ জানায়, গত ৩ অক্টোবর রোববার রাতের কোনো এক সময় দালার চক্রের মাধ্যমে পালানোর উদ্দেশে আশ্রয়ণ প্রকল্প-৩ থেকে একটি বোট যোগে বের হয়ে যায় ৪৭ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু। সোমবার ভোরে কৌশলে বোটের মাঝি তাদের স্বর্ণদ্বীপে নামিয়ে দিয়ে চলে যায়।
দুইদিন ধরে সেখানে অবস্থান করার পর রোহিঙ্গারা বিষয়টি আশ্রয়ণের তাদের আত্মীয়দের জানালে তারা থানায় অবগত করে। পরে খবর পেয়ে তাদেরকে আটক করে ট্রিপলআরসি অফিসে নিয়ে আসা হয়।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রোহিঙ্গাদের মাধ্যমে বিষয়টি জানার পর মঙ্গলবার রাতে তাদের উদ্ধারে স্বর্ণদ্বীপে যায় কোস্টগার্ড। কিন্তু রাতে জোয়ার না থাকায় ঘটনাস্থলে পৌঁছতে সময় লাগে। পরে গভীর রাতে তাদের স্বর্ণদ্বীপ থেকে তাদের উদ্ধারের পর আটক দেখিয়ে বুধবার ভাসানচর থানায় হস্তান্তর করা হয়েছে। আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে ট্রিপলআরসি চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]