খাগড়াছড়িতে স্কুলে আগুন,পুড়ল স্কুলের নথিপত্র

Share the post

খাগড়াছড়ি জেলা শহরের এপিবিএন হাই স্কুলে আগুন লেগে প্রয়োজনীয় নথিপত্র পুড়ে গেছে।বুধবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৫টার দিকে এপি ব্যাটালিয়ন হাই স্কুলে আগুনে লাগে।পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসে একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে।জানা যায়, সকাল সাড়ে ৫টার দিকে স্কুলের অফিস কক্ষ থেকে ধোঁয়া দেখে সেখানে গিয়ে ভেতরে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভস স্টেশনে খবর দিলে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

এপিবিএন স্কুলের একজন সহকারী শিক্ষক জানান, আগুনে পুড়ে স্কুলের অধিকাংশ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে নষ্ট হয়ে গেছে। অফিস কক্ষের আসবাবপত্র পুড়ে গেছে।

খাগড়াছড়ি ফায়ার স্টেশনের স্টেশন অফিসার রাজেস বড়ুয়া জানান, সকাল সাড়ে ৫টার দিকে এপিবিএন স্কুলে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক একটি টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত তদন্তের পর জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]