ট্রেনে ঢিল, জানালায় নেট লাগাবে রেলওয়ে

Share the post

চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত চলন্ত ট্রেনে ১১০ বার পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের গ্লাস ভেঙেছে ১০৩টি, আহত হয়েছেন ২৯ জন। তাই ট্রেনের জানালায় নেট লাগানোর কথা ভাবছে রেল মন্ত্রণালয়।রোববার রেল ভবনে এসব কথা জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
৩ সেপ্টেম্বর কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে দুষ্কৃতকারীদের পাথর নিক্ষেপের ফলে আহত হন সহকারী চালক কাওছার আহম্মদ। কাচের টুকরা গিয়ে আঘাত করে তার চোখে।

১ সেপ্টেম্বর ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর উপবন এক্সপ্রেস নামের ট্রেনে পাথর ছুড়ে মারার ঘটনা ঘটেছে। এতে নরসিংদীর দুজনসহ ট্রেনটির অন্তত চারজন যাত্রী আহত হয়েছে। রাত পৌনে ১০টার দিকে গাজীপুরের টঙ্গী রেলস্টেশনে পৌঁছার আগমুহূর্তে এ ঘটনা ঘটে।

নরসিংদীর আহত দুজন হলেন সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের টাওয়াদী এলাকার দেলোয়ার মিয়ার ছেলে কবির মিয়া (৩৮) ও করিমপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের হাসান আলীর ছেলে শুক্কুর আলী (৩২)। এ ঘটনায় আহত অন্য দুজনের পরিচয় জানা না গেলেও তাঁদের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বলে যাত্রীদের কাছ থেকে জানা গেছে।

শুধু এ ঘটনায়ই নয়, দেশে ট্রেনের নানা রুটে প্রায়ই ঘটে এরকম পাথর নিক্ষেপের ঘটনা। এতে যাত্রীদের আহত হওয়ার পাশাপাশি কখনো কখনো ঘটে মৃত্যুও।
সম্প্রতি ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা বেড়েছে উদ্বেগজনক হারে। এমন পরিস্থিতিতে বেশকিছু পরিকল্পনা নিয়েছে মন্ত্রণালয়। এরই মধ্যে পূর্বাঞ্চলের ৪টি ও পশ্চিমাঞ্চলের ১০টি জেলা ঝুঁকিপূর্ণ চিহ্নিত হয়েছে। তাই ওই সব এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]