বিদেশি চ্যানেলের বিজ্ঞাপনে বছরে ক্ষতি দুই হাজার কোটি টাকা

Share the post

দেশে সম্প্রচার করা বিদেশি চ্যানেলগুলোয় বিজ্ঞাপনমুক্ত ক্লিনফিড না থাকায় বছরে দুই হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বেশিরভাগ দেশে ক্লিন ফিডের বিদেশি চ্যানেল প্রচারিত হয়। দেশের ও মিডিয়ার স্বার্থবিরোধী কোনো দাবি মেনে নেয়া হবে না জানিয়ে মন্ত্রী বলেন, কেউ আইন ভঙ্গ করলে ব্যবস্থা নেবে সরকার।

ক্লিনফিড না থাকায় ১ অক্টোবর থেকে বন্ধ রয়েছে বেশিরভাগ বিদেশি চ্যানেলের সম্প্রচার। তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ সচিবালয়ে রোববার দুপুরে সাংবাদিকদের বলেন, তথ্য মন্ত্রণালয় কোনো বিদেশি চ্যানেল বন্ধ করেনি।মন্ত্রী বলেন, বাংলাদেশের আকাশ উন্মুক্ত, তবে দেশের আইন মেনেই যেকোনো সম্প্রচার চালাতে হবে। বিদেশি চ্যানেলের ক্লিনফিড সম্প্রচারের জন্য ক্যাবল অপারেটররা দুই বছর সময় নিয়েছিল জানিয়ে তিনি বলেন, সেই সময় পার হওয়ায় তারা সম্প্রচার বন্ধ করে দিয়েছে।

মন্ত্রী জানান, দেশে বিবিসি, সিএনএন, আল জাজিরা, ফ্রান্স টিভি, এনিমেল প্ল্যানেটসহ ১৭টি চ্যানেলের ক্লিন ফিড আসায় এগুলো চলতে বাধা নেই। পাইরেসি করে কোনো কোনো ক্যাবল নেটওয়ার্ক ডাউনলিংক করছে বলেও জানান তিনি।

দেশের স্বার্থবিরোধী কোনো অবস্থান না নেয়ার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা কার্যকর থাকবে। বিদেশি চ্যানেল সম্প্রচার বিষয়ে যেকোনো আলোচনা দেশের আইন মেনেই হতে হবে, জানান তিনি।

৪ অক্টোবরের পর আন্দোলনের হুমকি দিয়েছে ক্যাবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব), এ প্রসঙ্গে জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেন, এই ধরনের আন্দোলনের কথা বলা অযৌক্তিক। সরকার দেশের স্বার্থ ঊর্ধ্বে তুলে ধরার জন্য, আইন বাস্তবায়ন করার জন্য বদ্ধপরিকর।

ক্যাবল অপারেটররা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন—এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ক্যাবল অপারেটররা বললেও এটি জনগণকে ধোঁকা দেওয়ার মতো একটি বক্তব্য। তারা কি চ্যানেলগুলো দেখা না যাওয়ার পর চার্জ কমিয়ে দিয়েছে? এক টাকাও তো কমেনি।

তিনি বলেন, আমরা যখন এই পদক্ষেপ নিয়েছি দেশের সমস্ত মিডিয়া এটিকে অভিনন্দন জানিয়েছে, মিডিয়ার সঙ্গে সংশ্লিষ্ট যারা তারা অভিনন্দন জানিয়েছেন, শিল্পীরা অভিনন্দন জানিয়েছেন। আমরা এই সিদ্ধান্ত নিয়েছি দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, দেশের মিডিয়া ইন্ড্রাস্ট্রি, সাংবাদিক ও মিডিয়ার সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীদের স্বার্থে।

ড. হাছান মাহমুদ বলেন, সরকার কয়েকশ কোটি টাকার রাজস্ব হারায়। এই বিনিয়োগ বঞ্চিত হওয়ার কারণে মিডিয়া থেকে অনেকে ছাঁটাই হচ্ছেন। যখন এই বিনিয়োগটা দেশি মিডিয়ায় হবে তখন মিডিয়া থেকে ছাঁটাই হওয়াটা বন্ধ হয়ে যাবে বা সেই অজুহাতে ছাঁটাই করা যাবে না। এভাবে পুরো দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের দেশের স্বার্থ রক্ষা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]