পয়লা অক্টোবর থেকে শুরু ঢাবির ভর্তি পরীক্ষা

Share the post

অক্টোবর মাসের প্রথম দিন (শুক্রবার) থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এবার প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন গড়ে ৪৫ জন শিক্ষার্থী। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ. আখতারুজ্জামান প্রেসব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের পাঁচ ইউনিটে ৭ হাজার ১৪৮টি আসনের বিপরীতে মোট ৩ লাখ ২৪ হাজার ৩৪০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। করোনার কারণে এবারই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের ৭টি বিভাগীয় শহরের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র করা হবে। এবং এই কেন্দ্রগুলোতও ঢাকার সাথে একই দিনে একই সময়ে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।

সূচি অনুযায়ী-১ অক্টোবর ‘ক’ ইউনিট, ২ অক্টোবর ‘খ’ ইউনিট, ২২ অক্টোবর ‘গ’ ইউনিট এবং ২৩ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। চ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ই অক্টোবর।

বিভাগীয় শহরের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির পরীক্ষা কেন্দ্র করা হচ্ছে, সেগুলো হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

অধ্যাপক আখতারুজ্জামান জানান, ভর্তি পরীক্ষার সাধারণ সময় সকাল ১০টা হলেও এবার সকাল ১১টায় ভর্তি পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষার সময় দেড় ঘণ্টা।

“শিক্ষার্থীরা যাতে সহজে পরীক্ষার কেন্দ্রে পৌছাতে পারে এবং দিনে দিনে নিজের বাড়িতে ফিরে যেতে পারে, সেজন্য পরীক্ষার আসন বিন্যাস এবার ভিন্নভাবে করা হয়েছে,” বলেও জানান তিনি।

এদিকে ‘চ’ ইউনিট ছাড়া সব ক’টি ইউনিটের পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের মৌখিক পরীক্ষা থাকবে। চারুকলায় ভর্তি হতে ৪০ নম্বরের সাধারণ জ্ঞান ও ৬০ নম্বরের অংকন পরীক্ষা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]