ভবানীপুরের উপনির্বাচনে মমতার ভাগ্য নির্ধারণ কাল

Share the post

ভারতের দক্ষিণ কলকাতার ভবানীপুরসহ ৩ বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রিত্ব ধরে রাখতে জয়ের বিকল্প নেই তার। এ আসনে মমতার প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী প্রিয়াংকা টিবরেওয়াল।

নন্দীগ্রামে পরাজয়ের পর ভবানীপুরে জিততে মরিয়া মমতা। এদিকে বিশ্লেষকেরা বলছেন, উপনির্বাচনে জয়ের হাওয়া বইছে মমতার দিকেই। এই উপনির্বাচনের ফল ঘোষণা করা হবে আগামী ৩ অক্টোবর।ভারতে উগ্র হিন্দুত্ববাদী দক্ষিণপন্হী রাজনীতির প্রবাদ পুরুষদের বেশিরভাগেরই আবাসস্থল ভবানীপুর। শ্যামাপ্রসাদ মুখার্জির কেন্দ্র ভবানীপুরে তার নামে রাস্তা। তার বাবা পণ্ডিত আশুতোষ মুখোপাধ্যায়ের নামে কলেজ, সবই ভবানীপুরে।

এবার সেই ভবানীপুর আসনেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অগ্নিপরীক্ষা। মুখ্যমন্ত্রিত্ব ধরে রাখতে হলে জয়ের বিকল্প নেই তার। অবশ্য, ২০১১ সাল থেকেই এই কেন্দ্রর বিধায়ক মমতা। তাকে জেতাতে মাঠে নেমেছে গোটা মন্ত্রিসভা। মমতার বিরুদ্ধে লড়ছেন বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং বাম প্রার্থী শ্রীজিব বিশ্বাস।

দক্ষিণ কলকাতার বাণিজ্যিক কেন্দ্র বড় বাজার, ধর্মীয় স্হান, শপিং মলে ভরা ভবানীপুরে ভোটারদের বেশিরভাগই মমতাকে আবারো মুখ্যমন্ত্রী পদে দেখতে চান। রাজ্য সরকারের কর্মকাণ্ডে খুশি তারা।

গত বিধানসভা ভোটে ভবানীপুরে জয় পান কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। নন্দীগ্রামে মমতার পরাজয়ের পর ২১ মে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন শোভনদেব।

সাংবিধানিক নিয়ম মেনে ৫ নভেম্বরের মধ্যে বিধায়ক পদে নির্বাচিত হতে হবে মমতা ব্যানার্জিকে। এদিকে আগামীকাল ভবানীপুরের উপনির্বাচনকে ঘিরে নানা ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। নিয়োগ করেছে ১৫ কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে ১৪৪ ধারা জারি হয়েছে ভবানীপুর বিধানসভা এলাকাজুড়ে। নির্দেশ দেওয়া হয়েছে, বুথের ২০০ মিটারের মধ্যে পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না। ২৬টি উপনির্বাচন কেন্দ্রে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]