রাজধানীর খিলগাঁওয়ে স্ত্রীর আঘাতে স্বামী খুন

Share the post

রাজধানীর খিলগাঁও পূর্ব গোড়ান এলাকায় একটি বাসায় আব্দুর রহমান (৪০) নামের এক ব্যক্তি খুন হয়েছে। এই ঘটনায় নিহতের স্ত্রীকে আটক করেছে পুলিশ।সোমবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে ব্যাডমিন্টন ব্যাটের ভাঙা হাতল দিয়ে আব্দুর রহমানের বুকে আঘাত করে তার স্ত্রী। এতে গুরুতর আহত হয় আব্দুর রহমান।

তারপর, হাসপাতালে নেয়ার পথে মারা যান আব্দুর রহমান। স্ত্রী নাজমার দাবি ব্যাট দিয়ে তাকে আঘাত করে আব্দুর রহমান। ব্যাটটি ভেঙে চোখা হয়। পরে সেটি দিয়েই স্বামীকে আঘাত করেন নাজমা।এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার আদালতে নেয়া হবে নাজমাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]