সেবাপ্রার্থীদের সঙ্গে সরকারি কর্মকর্তাদের দুর্ব্যবহারও দুর্নীতি

Share the post

সেবাপ্রার্থীদের সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্ব্যবহারকে দুর্নীতি হিসেবে উল্লেখ করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।সেবাপ্রার্থীদের প্রতি মানবিক আচরণের মাধ্যমে সেবা নিশ্চিত করে তাদের জনমুখী হতে হবে বলে জানান তিনি।মঙ্গলবার বিএসআরএফ সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সচিবালয়ে মঙ্গলবার সকালে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে যোগ দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সেখানে দেশের আর্থ-সামাজিক অগ্রগতিতে সরকারের নানা উদ্যোগের বর্ণনা দেন তিনি।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকারি চাকরিজীবীরা রাষ্ট্রের নাগরিকদের সুন্দর ও সুষ্ঠুভাবে সেবা দিতে বাধ্য। এ বিষয়ে সবাইকে অবশ্যই দায়িত্বশীল হতে হবে।কর্মকর্তা-কর্মচারীদের স্যার বা ম্যাডাম সম্বোধনের বাধ্যবাধকতা নেই বলেও জানান তিনি।

স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে সরকারি চাকরিজীবী ও সরকারের বিভিন্ন দায়িত্বে থাকা ব্যক্তিদের নিয়মিত সম্পদের বিবরণ দেয়ার নির্দেশনা বাস্তবায়নের ওপর জোর দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে তিনি জানান, সরকারের চলতি মেয়াদে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ১ লাখ ৪০ হাজার ৮০৬টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]