সেতুতে রেলের কাজের অনুমতি মেলেনি এখনো: রেলমন্ত্রী

Share the post

গ্যাস ও বিদ্যুতের কাজ চলমান থাকায় পদ্মা সেতুতে এখনও রেলের কাজের অনুমতি মেলেনি বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের পানগাঁও এলাকায় পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।২১ সে ডিসেম্বর মধ্যে পদ্মা সেতুতে সেতু কর্তৃপক্ষের কাজের অনুমতি না ও পাওয়া গেলে একই দিনের সড়ক যান ও রেল চালানো অসম্ভব বলেও জানান রেলমন্ত্রী।

তিনি বলেন, সেতুর ওপর কংক্রিট ও স্লিপার বসাতে ছয় মাস সময় লাগবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজের অনুমতি না পাওয়া গেলে ঢাকা-মাওয়া রেল লিংক প্রজেক্টের কাজ শুরু করা হবে। একই সঙ্গে জাজিরা থেকে ভাঙ্গা হয়ে যশোর পর্যন্ত রেলের কাজ সমানতালে চালানো হবে। মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত বিশেষ প্রকল্পে ৪১ কিলোমিটার লাইনে কাজ ৬৯ শতাংশ শেষ হয়েছে। এছাড়া মাওয়া ভায়াডাক্ট (উড়ন্ত পথে) ৯৭ শতাংশ এবং জাজিরা প্রান্তে ৯৯ শতাংশ কাজ শেষ হয়েছে। আর এ প্রকল্পের সার্বিক কাজ ৪৩ দশমিক ৫০ ভাগ হয়েছে বলেও জানান রেলমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]