কক্সবাজারে হামলায় আহত ১০ বনকর্মী

Share the post

কক্সবাজারের রামুর পাহাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন ১০ বনকর্মী।শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় রামুর পূর্ব জোয়ারিয়ানালা ভিআইপি পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন, জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ টিটু, পিএমখালী রেঞ্জ কর্মকর্তা মোঃ আবদুল জব্বার, কক্সবাজার উত্তর বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা আতা এলাহী, জয়নাল আবেদিন, জোয়ারিয়ানালা রেঞ্জের বন প্রহরী বাসুদেব বনিক, বাগান মালী অসিত কুমার সরকারসহ দশজন। তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

কক্সবাজার উত্তর বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা একে আতা এলাহী বলেন, জোয়ারিয়ানালার কিছু ভূমিদস্যু বন বিভাগের জায়গা দখল করে মুরগির ফার্ম করতে ঘর করছিল। খবর পেয়ে শনিবার ভোরে বন বিভাগের লোকজন তাদের বাধা দেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে বনকর্মীদের ওপর হামলা করে।

‘এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে ডিএফও, ইউএনও এবং পুলিশ ঘটনাস্থলে যান।’কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তহিদুল ইসলাম বলেন, চিকিৎসা কার্যক্রম শেষ করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]