বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন তামিম

Share the post

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিলেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল। বুধবার (১ সেপ্টেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেন দেশসেরা এ ওপেনার।হাঁটুর ইনজুরিতে পড়ে দীর্ঘদিন ধরেই মাঠে নামা হচ্ছে না তামিমের। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর নিউজিল্যান্ড সিরিজেও দেখা যাবে না তাকে। তবে বিশ্বকাপে না খেলার প্রধান কারণ হিসেবে ইনজুরিকে নয় বরং নতুনদের সুযোগ দেয়ার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন বাঁহাতি এ ওপেনার।ফেসবুকে দেয়া ভিডিও বার্তায় তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে আমাদের বোর্ড সভাপতি পাপন ভাই, আমাদের প্রধান নির্বাচক নান্নু ভাইকে আমি ফোন করেছিলাম। ফোন করে তাদের সঙ্গে কিছু জিনিস আমি শেয়ার করেছি।

যেটা আমি সবার সঙ্গে শেয়ার করতে চাই। আমি তাদের বলেছি যে আমার মনে হয় না যে আমার বিশ্বকাপ দলে থাকা উচিত। হঠাৎ করেই এমন সিদ্ধান্ত নেয়ার কারণ হিসেবে তামিম ইকবাল বলেন ‘প্রথমত, আমি বেশ কয়েকদিন ধরে দলের সঙ্গে খেলছি না। দ্বিতীয়ত ইনজুরি। যদিও এটি অত বড় সমস্যা না। কারণ বিশ্বকাপের আগেই এটি হয়তো ঠিক হয়ে যাবে। সবচেয়ে বড় কারণ হচ্ছে, যেহেতু আমি দলের সঙ্গে প্রায় ১৫-১৬টি টি-টোয়েন্টি খেলিনি। এতদিন যারা আমার জায়গায় খেলেছিল তাদের কাছে বিষয়টি ফেয়ার হবে না, যদি আমি হঠাৎ করে এসে ওদের জায়গাটা নিয়ে নি। ’সর্বশেষ ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন তামিম ইকবাল। এরপর প্রায় ১৭ মাস কেটে গেলেও বাংলাদেশের হয়ে আর টি-টোয়েন্টি খেলা হয়নি বাঁহাতি এই ওপেনারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গেলেন মাহমুদউল্লাহ, সর্বোচ্চ বেতন তাসকিনের

Share the post

Share the post ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সর্বোচ্চ বেতন মাসিক দশ লাখ টাকা পাবেন তাসকিন আহমেদ। চুক্তির মেয়াদ ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এ চুক্তিতে ২২ জন ক্রিকেটারের বেতন পাঁচটি গ্রেডে নির্ধারণ করা হয়েছে। মাহমুদউল্লাহ রিয়াদের অনুরোধের প্রেক্ষিতে ২০২৫ সালের মার্চ থেকে তাকে আর চুক্তিতে রাখছে না বিসিবি। […]

দুবাইকে হোম ভেন্যু বানিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত

Share the post

Share the post চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত। তাই বাধ্য হয়ে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে হয়েছে পিসিবিকে। যেখানে ভারতের জন্য ভেন্যু নির্ধারণ করা হয় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আর এই ভেন্যুকেই ঘরের মাঠ বানিয়েছে ভারত। টানা পাঁচ ম্যাচ একই মাঠে খেলার সুযোগ পেয়েছে তারা, যে সুবিধা পায়নি আয়োজক পাকিস্তানও।     […]