ফ্লাইওভার থেকে পড়ে যাওয়া সেই জবি শিক্ষার্থীর মৃত্যু

Share the post

আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে নিচে পড়ে যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী আকবর হোসেন খানের মৃত্যু হয়েছে। তিনি ব্যবস্থাপনা বিভাগের ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী ছিলেন।বুধবার (১ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।আকবরের গ্রামের বাড়ি মৌলভীবাজার সদরে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে পুরান ঢাকার কলতা বাজারের একটি মেস বাসায় থাকতেন।খুলশী থানার উপ পরিদর্শক এসআই মোহাম্মাদ হোসাইন বলেন, ফ্লাইওভার থেকে নিচে পড়ে যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী আকবর হোসেন খান চারদিন পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন

অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় ওই শিক্ষার্থীর পরিবার থেকে একটি মামলা করা হয়েছে, আমরা তদন্ত করছি।শুক্রবার (২৮ আগস্ট) জিইসি মোড় এলাকায় রাত সাড়ে ৮টার দিকে ফ্লাইওভার থেকে নিচে পড়ে যান আকবর। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথার পেছনে রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।আকবরের চাচা মো. হুমায়ুন জানান, মোবাইল ও মানিব্যাগ ছাড়াই আকবর ঢাকা থেকে বাসে চট্টগ্রামে এসেছিলেন। ব্যাগে ছিল ল্যাপটপ। তার বুকে ও পেটের বাম পাশে আঘাতের চিহ্ন দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]