স্কুল শিক্ষার্থীদের টিকার বিষয়ে সিদ্ধান্ত কাল

Share the post

করোনা সংক্রমণ প্রতিরোধে স্কুল শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়ে আগামীকাল (বৃহস্পতিবার) সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক।

এছাড়া, অন্তঃসত্বা নারী ও স্তন্যদায়ী মায়েরা এসএমএস না পেলেও নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন বলে জানান তিনি। গর্ভবতী নারীদের টিকা নেয়ার আগে গর্ভধারণের প্রমাণ হিসেবে অবশ্যই এএনসি বা বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখাতে হবে।

এদিকে কেন্দ্রগুলোতে টিকা নিয়ে ভোগান্তি কমলেও এখনো নিবন্ধনের পর এসএমএস আসছে দেরিতে। এতে টিকাগ্রহণকারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

এদিকে স্বাস্থ অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, স্কুল শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। তাদের টিকা দেয়া হবে কিনা সে বিষয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত হতে পারে। এসময় তিনি আরো জানান, আরও টিকা সরবরাহ করতে প্রস্তুত কোভ্যাক্স।প্রতিটি করোনা হাসপাতালে ডেঙ্গু রোগীদেরও চিকিৎসা দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন মহাপরিচালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]