কাবুল বিমানবন্দরে ফের বিস্ফোরণ

Share the post

আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের কাছে আবারো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার স্থানীয় সময় বিকেলের দিকে এ ঘটনা ঘটে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কাবুলে বিমানবন্দরে আরো হামলার আশঙ্কা প্রকাশ করেছিলেন। তিনি বিমানবন্দর ছাড়তে মার্কিনদের নির্দেশনাও দিয়েছিলেন।

গত বৃহস্পতিবার এই বিমানবন্দরের বাইরে ভয়াবহ হামলায় ১৩ মার্কিন সেনাসহ ১৭০ জন নিহত হন। ওই হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তান শাখা—আইএসকেপি।

ব্রিটিশ বিবিসি জানিয়েছে, রোববার বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিবিসি এই খবরে সঙ্গে শফি করিমি নামের স্থানীয় এক সাংবাদিক টুইট যুক্ত করেছে। টুইট বার্তায় শফি করিমি লিখেছেন, ‘বিমানবন্দরের কাছে একটি বাড়িতে রকেট হামলা হয়েছে।’ শফি করিমি একটি ভিডিওচিত্রও যুক্ত করেছেন। সেই ভিডিওতে বিস্ফোরণস্থলে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]