পরীমনির জামিন শুনানি মঙ্গলবার

Share the post

চিত্রনায়িকা পরীমনির জামিন শুনানি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার। ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এই জামিন শুনানি অনুষ্ঠিত হবে। ওই আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

মাদক মামলায় গ্রেপ্তার পরীমনির জামিন আবেদনের শুনানি ২১ দিন পর ১৩ সেপ্টেম্বর নির্ধারণ করেছিলেন মহানগর দায়রা জজ আদালত। ওই আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে গত বৃহস্পতিবার রুল দেন হাইকোর্ট। একই সঙ্গে জামিন আবেদনের শুনানি এগিয়ে (১৩ সেপ্টেম্বরের আগে) এনে দুই দিনের মধ্যে তা করতে কেন নির্দেশ দেয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছিল রুলে।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন। ১ সেপ্টেম্বরের মধ্যে রুলের জবাব দিতে বলে সেদিন শুনানির দিন রেখেছেন হাইকোর্ট।

আদালত সেদিন বলেছিলেন , ‘২১ দিন পরে তারিখ দেয়ার কী আছে? অভিযুক্তের (পরীমনি) জামিন আবেদন শুনানির অধিকার আছে। কিন্তু মহানগর দায়রা জজ জামিন আবেদন শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন রেখেছেন, যা আবেদনকারীর অধিকার ও স্বাধীনতাকে খর্ব করে।’

গত ৪ আগস্ট পরীমনিকে বনানীর বাসা থেকে বিদেশি মদসহ গ্রেপ্তার করে র‍্যাব। এরপর তিন দফায় পরীমনিকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]