পদ্মা নদীতে গোসল করতে গিয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু ।

Share the post

মোঃ রাসেল হোসেন ঈশ্বরদী,পাবনা প্রতিনিধি: ঈশ্বরদীতে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে হাবিব হোসেন (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার (২১আগস্ট) ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের চড়কুড়ুলিয়া মালপাড়ার ঘাটে এ ঘটনা ঘটে।

জানা যায়, কিশোর হাবিব শনিবার দুপুর ১টার দিকে তার বন্ধুদের সাথে নদীতে গোসল করতে যায়। সাতার না জানায় গোসলের একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়।পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুজি করে দেড় ঘন্টা পর দুপুর আড়াইটায় হাবিবের মরদেহ নদী থেকে উদ্ধার করে।

হাবিব হোসেন ঈশ্বরদীর লক্ষিকুন্ডা ইউনিয়নের চড়কুড়ুলিয়া গ্রামের দাউদ প্রামাণিকের ছেলে।ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হান পারভেজ জানান, খবর পেয়ে নিহত হাবিব হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ।এ বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]