২৫০টি হতদরিদ্র পরিবারে প্রবাসী মুক্তিযোদ্ধার খাদ্যসামগ্রী বিতরণ

Share the post

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের ২৫০ দরিদ্র ও অসহায় পরিবারে খাদ্যসামগ্রী দিয়েছেন নিউইয়র্ক আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম জাহাঙ্গীর। শনিবার দারোরা ইউনিয়নের পালাসুতা জাহাঙ্গীর সুপার মার্কেটে খাদ্যসামগ্রী আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়। এসএম জাহাঙ্গীর (৬৯) পালাসুতা গ্রামের অবসরপ্রাপ্ত সি.ও মৃত আব্দুল মজিদের ছেলে।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার রোশন আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চেয়ারম্যান, দারোরা বাজার বনিক সমিতির সভাপতি ছানু মিয়া মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফকির আলমগীর, সাবেক মেম্বার জহিরুল হক, উপজেলা কৃষকলীগের সভাপতি কামাল উদ্দিন খন্দকার, বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, আব্দুল হান্নান, স্বাস্থ্যকর্মী সুমন সরকার, সাবেক মেম্বার আবুল হাসেম, যুবলীগ নেতা দুলাল উদ্দিন, মোশারফ হোসেন ও হাজী হোসেন সরকার প্রমুখ।
নিউইয়র্ক আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম জাহাঙ্গীর বলেন, ‘বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশ স্বাধীনের লক্ষে ঝাপিয়ে পড়েছিলাম, দেশ স্বাধীন হয়েছে। বয়স বাড়ার সাথে সাথে দেশের প্রতি মমত্ববোধও বেড়েছে। জীবনের প্রয়োজনে প্রবাসে থাকলেও দেশের প্রতি দায়বদ্ধতা এড়াতে পারিনা। তাই যৎ সামান্য খাদ্যসামগ্রী দিয়ে অংশ গ্রহণ করেছি মাত্র। বিত্তবানদের প্রতি অনুরোধ, যতটুকু সম্ভব স্বাস্থ্যবিধি মেনে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এখনই উপযুক্ত সময়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]