বরিশালে সরকারি ব্রজমোহন কলেজে সংস্কৃতি পরিষদের আয়োজনে বসন্ত উৎসব ১৪২৬ অনুষ্ঠিত।

শাওন অরন্য (বরিশাল প্রতিনিধী): বরিশালের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি ব্রজমোহন কলেজের মুক্তমঞ্চে। বসন্ত উৎসব ১৪২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টার দিকে সাংস্কৃতিক সংগঠন সংস্কৃতি পরিষদ এই আয়োজন করে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি পরিষদের সভাপতি উৎপল হালদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ গোলাম কিবরিয়া, সাবেক অধ্যক্ষ সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল স ম ইমানুল হাকিম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক অলক কুমার সাহা, কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আল-আমিন সরোয়ার, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সহসভাপতি মিন্টু কুমার কর। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্কৃতি পরিষদের সদস্যবৃন্দ, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। সংস্কৃতি পরিষদের সদস্যদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্ত উৎসব এর সমাপ্তি হয়


