মাধবপুরে র্যাব-৯ এর অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার
মোঃজাকির হোসেন (হবিগন্জ) মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, করেছে র্যাব-৯।শনিবার সন্ধ্যায় র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, (১৩ আগষ্ট) শুক্রবার ৩:৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান সিনিঃ এএসপি এ,কে,এম কামরুজ্জামান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মাধবপুর উপজেলার ১নং ধর্মঘর ইউনিয়নের ৩ নং ওর্য়াডের সাউথ কাশিমনগর হাই স্কুলের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত মাধবপুর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

