বান্দরবা‌নে উগ‍্য কে অপহর‌ণ ও পরে মৃত দেহ উদ্ধার।

Share the post

উচহ্লা মারমা,বান্দরবান জেলা: পাহাড়ি এলাকা আবারো সশস্ত্র সন্ত্রাসীদের কর্মকান্ডে অশান্তি ও অশুভ সংকেত পাচ্ছে । পাহাড়ি অঞ্চলের এভাবে একে পর এক সন্ত্রাসীদের হাতে গুম খুন ঘটনা ঘটে চলেছে। বিষয়টি নিয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস‍্যরা কাজ করলেও পাহাড়ের পাহাড়ি সশস্ত্র দল সন্ত্রাসীরা সাধারণ নিরিহ তাজা প্রাণ কেড়ে নেওয়া থেমে না। তারই ধারাবাহিক –

আজ সোমবার ১৯ জুলাই ২০২১খ্রি: পার্বত‍্য জেলা বান্দরবানের ২নং কুহালং ইউ‌নিয়‌নের ৯নং ওয়ার্ডের ক‌্যামলং পাড়ার এক পল্লী চি‌কিৎসক‌কে অপহর‌ণের পর গু‌লি ক‌রে হত‌্যা ক‌রে‌ছে পাহাড়ী সশস্ত্র সন্ত্রাসীরা। নিহ‌ত পল্লী চি‌কিৎস‌কের নাম অংক‌থোয়াই (উগ‌্য) মারমা (৪২)। তিনি মৃত বাইসামং মারমার ছে‌লে। এবং রোয়াছড়ি উপজেলা সদর ইউনিয়ন চেয়ারম্যান চহ্লামং মারমা ছোট বোন চপ্রুথুই মারমা স্বামী।

স্থানীয় ২নং কুহালং ইউপি চেয়ারম্যান সাথোয়াইপ্রু মারমা বলেন, তিনি আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

(১৯ জুলাই ) আজ সোমবার সকা‌ল সা‌ড়ে নয়টার সময় বাকীছড়ার (তুংখ‍্যং) কামাল মেম্বা‌রের পরিত্যক্ত ইটভাটার এলাকা থে‌কে তার লাশ উদ্ধার ক‌রে পু‌লিশ।

স্থানীয়রা জানান, গত রবিবার সন্ধ্যায় ৬:০টা সময় পল্লী চি‌কিৎসক ও ইউনিয়ন আওয়ামী লী‌গের সদস‌্য অংক‌থোয়াই (উগ‌্য) মারমাকে রা‌তে সবুজ পোশাকধারী ও জলপাই রং এর ৪/৫ জন অস্ত্রধারী পাহাড়ী সন্ত্রাসীরা বাসা থে‌কে ডে‌কে নি‌য়ে যায়। প‌রে সোমবার সকা‌লে ৫নং ওয়ার্ডের (তুংখ‍্যং) এলাকার বাকীছড়ার কামাল মেম্বা‌রের প‌রিত‌্যক্ত ইটভাটার এলাকা থে‌কে তার লাশ উদ্ধার করা হয়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শ‌হিদুল ইসলাম চৌধুরী জানান, বিষয়টি খবর পে‌য়ে নিহ‌তের লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে। হত‌্যাকাণ্ড সম্প‌র্কে এখ‌নো বিস্তা‌রিত বলা যাচ্ছে না। কে বা কাহারা হামলার করছে সেটি তদন্ত সা‌পেক্ষে খুনের বিষয়ে ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]