বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসা সামগ্রী প্রদান করলেন এমপি মোশারফ।।

Share the post

রোকোনুজ জামান (রকি);বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারসহ অক্সিজেন ফ্লো মিটার, মাস্ক এবং আনুসাঙ্গিক চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় জেলা সিভিল সার্জনের সভাকক্ষে এসব সামগ্রী প্রদান করেন বগুড়া ৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মোশারফ হোসেন। চিকিৎসা সামগ্রী গ্রহন করেন সিভিল সার্জন ডা: গওসুল আজিম চৌধুরী। অনুষ্ঠানে শজিমেক হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: লোকমান লোকমান হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সামির হোসেন মিশু, বিএনপি নেতৃবৃন্দের মধ্যে বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা, বিএনপির চেয়ার পার্সনের উপদেষ্ঠা হেলালুজ্জামান তালুকদার লালু,আলী আজগর তালুকদার হেনা, এ্যাড সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, এম আর ইসলাম স্বাধীন,

ডা: শাহ মো: শাহজাহান আলী, ডা: আজফারুল হাবিব রোজ, শেখ তাহা উদ্দিন নাহিন, খাদেমুল ইসলাম খাদেম, জাহাঙ্গীর হোসেন, মাজেদুর রহমান জুয়েল, সরকার মুকুল, নুরে আলম সিদ্কিী রিগ্যান, সোহাগ সহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।চিকিৎসা সরঞ্জামাদির মধ্যে ছিল ৭ টি সিলিন্ডার অক্সিমিটার ১০ টি, সার্জিকাল মাস্ক ৬ শ, অক্সিজেন মাস্ক ১শ পিচ, হ্যান্ড গ্লোভস ২ শ।এসময় এমপি মোশারফ হোসেন বলেন, করোনা মোকাবেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এসব সরঞ্জামাদি প্রদান করা হলো, যা অব্যহত থাকবে ইনশাল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]