সাভারের আশুলিয়ায় অসহায় মানুষের পাশে সেনাবাহিনীর সদস্যরা।

Share the post

মো. রাশেদুল ইসলাম, আশুলিয়া প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থদের মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে আশুলিয়া স্কুল এন্ড কলেজ মাঠে প্রায় দুই শতাধিক নারী-পুরুষ, শিশু ও গর্ভবতী নারীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।

সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের পৃষ্ঠপোষকতায় ও ১১ ফিল্ড এ্যাম্বুলেন্স ও সিএমএইচ সাভারের পরিচালনায় নয় আর্টিলারি ব্রিগেডের ব্যবস্থাপনায় এ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিতরণ করা হয় ঔষধ সামগ্রী।

এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর এডিএমএস কর্নেল সুভাষ চন্দ্র রায়, ১১ ফিল্ড এ্যাম্বুলেন্স এর অধিনায়ক লে. কর্নেল ফখরুল আলম, রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক কাওসার জাহান, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান প্রিন্সসহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]