মাধবপুরে পুলিশের অভিযানে জাল টাকাসহ আটক ২

Share the post

মোঃজাকির হোসেন মাধবপুর হবিগন্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৫২ হাজার টাকার জাল নোটসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১২ জুলাই) রাতে গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া হরষপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তুুফার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার জগদীশপুর ইউনিয়নের চারাভাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে আব্দুল হামিদ (৩২) ও আল আমিন (২৮) নামে দুই ব্যাক্তিকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৫২ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

আটক আব্দুল হামিদ জগদীশপুর ইউনিয়নের সন্তুোষপুর গ্রামের আব্দুল মান্নাফের ছেলে ও আল আমিন একই এলাকার মনা মিয়ার ছেলে।মাধবপুর থানার অফিসার ইনচার্জ আ. রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]