মির্জাপুর-সখিপুরে অবৈধ স’মিল উচ্ছেদ

Share the post

মাসুদ পারভেজ, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুর বাঁশতৈল রেঞ্জের বংশীনগর বিটে ১ টি অবৈধ স’মিল উচ্ছেদ করা হয়েছে।উচ্ছেদকৃত স’মিল হল- বংশীনগর বিটের সখিপুর উপজেলার পাটজাগ এলাকার মো: সানোয়ার হোসেনের (৩০) পিতা: তোফাজ্জল হোসেন।

বিভাগীয় বন কর্মকর্তা টাঙ্গাইল বন বিভাগ মহোদয়ের নির্দেশে বাঁশতৈল রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো: আশরাফুল আলমের নেতৃত্বে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে এ স’মিল উচ্ছেদ করা হয়। এ সময় বংশীনগর বিট কর্মকর্তা রুমিজ্জামান হোসেনসহ রেঞ্জের সকল স্টাফ ও স্থানীয় বিট কর্মকর্তা,কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে রেঞ্জ কর্মকর্তা মো: আশরাফুল আলম বলেন, অবৈধ স’মিল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]