লকডাউনে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে মাধবপুর ফাঁকা

Share the post

মোঃজাকির হোসেন,মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধিঃসরকার ঘোষিত সর্বাত্মক কঠোর লকডাউনে মাধবপুর উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও মাধবপুর থানা পুলিশের কঠোর অবস্থানে ফাঁকা হয়ে পড়েছে উপজেলা সদরের বাণিজ্য নগড়ি মাধবপুর পৌর শহরে বাজার সহ প্রধান সড়কগুলো অলিগলি।নিত্যপ্রয়োজনীয় ওষুধ, কাঁচাপণ্যের দোকান, মুদি ও কিছু খাবারের দোকান খোলা থাকলেও তেমন ক্রেতা চোখে পড়েনি। যে কয়জন ক্রেতার দেখা মিললো তাও সকলেই মুখে মাস্ক পরে বাজার করতে বের হয়েছেন। জরুরী প্রয়োজনে যে সমস্ত লোকজন ঘরের বাইরে এসেছে মাস্ক নেই তাদেরকে সতর্ক করে দিয়ে মাস্ক দিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে।
বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন ও জেলা ম্যাজিস্ট্রেট প্রদীপ মণ্ডল গুঁড়ি, গুঁড়ি বৃষ্টির মধ্যেই উপজেলার বাণিজ্য মাধবপুরে সহ বিভিন্ন জায়গায় ওই অভিযান পরিচালনা করেন।

এছাড়াও মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল উপজেলা ব্যাপী চলছে।মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নে শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অপ্রয়োজনে বের হওয়া লোকজনকে ঘরে ফিরে যেতে বাধ্য করা হচ্ছে এবং উপজেলা ব্যাপী টহল অব্যাহত রয়েছে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা পৌর সদর সহ বিভিন্ন গুরুত্বপুর্ণ রাস্তা-ঘাট ও হাট-বাজারে উপজেলা প্রশাসনের অভিযান চলমান রয়েছে।বাজার গুলোতে নিত্যপ্রয়োজনীয় দোকান যেমন, ওষুধ, কাঁচা, মুদি ও খাবারের দোকান ছাড়া অন্য কোনো দোকান খোলা নেই। তাছাড়াও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান, শপিংমল সবকিছুই বন্ধ রয়েছে। পৌর সদরের রাস্তাঘাটেও মানুষের আনাগোনা নেই।

সড়কে রিকশা, মোটরসাইকেল ও জরুরি সেবার গাড়ি চলাচল করলেও গণপরিবহন নেই। অতি প্রয়োজন ছাড়া মানুষজন ঘর থেকে বের হচ্ছেন না। সরকারের সর্বাত্মক লকডাউন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]