ঝালকাঠির রাজাপুরে ওয়ার্কশপ থেকে কিশোরের লাশ উদ্ধার
মো: সাগর হাওলাদার,ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের শ্যামের হাট এলাকার একটি ওয়ার্কশপ থেকে অন্তু মাতুব্বর (১৮) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।নিহত অন্তুর বাড়ি নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকায়। অন্তুর বাবার নাম শুক্কুর মাতুব্বর। অন্তু রাজাপুরের ঐ ওয়ার্কশপে বেশ কয়েকমাস যাবৎ কাজ করতো বলে তথ্য নিশ্চিত করেছে রাজাপুর থানা পুলিশের উপ পরিদর্শক বিপুল চন্দ্র।
রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, রাত ১০ টার দিকে ওয়ার্কশপের ভিতরে থাকা একটি কক্ষ থেকে অন্তুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।এ সময় রাজাপুর সার্কেলের দায়িত্বে থাকা সিনিয়র সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। (ওসি) আরো বলেন, রাতেই রাজাপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে। আর লাশ ময়না তদন্তের জন্য রোববার সকালে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়না ভিসারা রিপোর্টের পর নিশ্চিত করে মৃত্যুর কারন বলা যাবে বলে পুলিশ জানায়।

