আশুলিয়ায় ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

Share the post

মো. রাশেদুল ইসলাম,আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় ৫১৩ পিস ইয়াবা ও ১২ বোতল বিয়ারসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। শুক্রবার রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের জিরানী বাজার ও নৈহাটি এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।

আটককৃতরা হল – আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের নৈহাটি গ্রামের শাহজাহান খানের ছেলে মিজানুর রহমান(৩৮), একই এলাকায় জুম্মন আলীর ছেলে মো. রায়হান(২৪), আরমান আলীর ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩৭) ও গাজিপুরের কালিয়াকৈর উপজেলার বেনিপুর গ্রামের কালু চন্দ্র দাসের ছেলে বিশ্ব দাস (৩৫) এবং পাবনার আতাইকুলা থানার চকবৈশ্যা গ্রামের মোহাম্মদ নুর হোসেনের ছেলে মো. সজীব হোসেন (১৯)। আটক সজীব জিরানী কলেজ রোড সংলগ্ন শেফালি বেগমের বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শিমুলিয়া ইউনিয়নের নৈহাটি গ্রামে মাদক বিক্রির রমরমা ব্যবসা চলছে। পরে অভিযান পরিচালনা করে মিজানুর রহমানের বাড়ি থেকে মাদক বিক্রির সময় হাতেনাতে তাদেরকে আটক করা হয়। এসময় ৪ টি পাতলা পলিথিনের কাগজে মুড়ানো প্যাকেট থেকে ৫১৩ টি ইয়াবা জব্দ করে পুলিশ। তবে মাদকের ডিলার ও একাধিক মামলার আসামি ইব্রাহিম কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয় বলেও জানায় আশুলিয়া থানা।

পুলিশ আরও জানায়, অপরদিকে জিরানী ফুট ওভার ব্রিজের পশ্চিম পার্শের রাস্তার উপর মাদক বিক্রির সময় মো. সজীব হোসেন নামে একজনকে আটক করা হয়। এসময় তার হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকেও ১২ বোতল বিয়ার উদ্ধার করা হয়।

এ বিষয়ে এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশের উপ পরিদর্শক(এস আই) হারুন অর রশিদ জানান, আসামিদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। এই ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]