আশুলিয়ায় বাড়ির উঠানে পরে আছে ৫ জনের নিথর দেহ, নেই কোনো আপনজন।

Share the post

মো. রাশেদুল ইসলাম,আশুলিয়া প্রতিনিধি: নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনকে তাদের গ্রামের বাড়ি সাভারের আশুলিয়ায় আনা হয়েছে। একই পরিবারের ৫ জন নিহত হওয়ার ঘটনায় গ্রামে চলছে শোক। নিহতদের এক পলক দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছেন এই বাড়িতে। তবে এতো মানুষের ভিড় থাকলেও নেই কোলাহল। যেন নীরবতায় আচ্ছাদিত পুরো এলাকা।

রোববার (২০ জুন) নিহতদের দুই জনকে প্রথমে গ্রামের বাড়ি আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নে সকালে আনা হয়। পরে বিকেলে বাকি ৩ জনের মরদেহ লাশবাহী গাড়িতে করে আনা হয়। একই পরিবারের আরও ৪ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহতদের আসরের নামাজের পরে কবরস্থ করা হয়।

এর আগে শনিবার (১৯ জুন) নরসিংদী জেলার পাঁচদোনা গোড়াশাল টঙ্গী আঞ্চলিক সড়কের সাকুড়ার মোড়ে দ্রুতগামী ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা যান। বাকিদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে আরও দুইজন মারা যান।

নিহতরা হলেন সাভার উপজেলার আশুলিয়ার জিরাবো এলাকার সাইফুলের স্ত্রী মুক্তি আক্তার (৩০) ও তার ছেলে সাদেকুল (৮), রশিদের স্ত্রী রুবি আক্তার (৩৩) ও তার মেয়ে রহিমা (৫) এবং হারুনের শাশুড়ী রোকেয়া বেগম (৫২)। এ ঘটনায় রহিমার বাবা রশিদ আহত হয়েছেন।

দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস থেকে কোনোমতে বেঁচে ফেরা রবিউল ইসলাম জানান, তারা গত শুক্রবার রাত ৩টার দিকে পরিবারের ১২ জন মিলে আশুলিয়া থেকে রওনা হন সিলেটের মাজারের উদ্দেশ্যে। পর দিন সকাল ৮টার দিকে শাহজালাল মাজারে পৌঁছে সেখানে ঘোরাফেরা করেন।

পরে তারা যান শাহপরান মাজারে। সেখানে ঘোরাঘুরি করে জাফলংয়ে যান তারা। সেখান থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হন সন্ধ্যায়। পরে নরসিংদী জেলার পাঁচদোনা গোড়াশাল টঙ্গী আঞ্চলিক সড়কের সাকুড়ার মোড়ে দ্রুতগামী ট্রাক মাইক্রোবাস ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ হয়।

রবিউল ইসলাম বলেন, একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে পেছন দিয়ে আমাদের গাড়িতে লাগিয়ে দেয়। গাড়ির পেছনের দুই সিটের ৫ জন মারা যায়। সামনের সবাই সামান্য আহত হই। আরও ৫ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পরে মাইক্রোবাস ও ট্রাকের চালকরা আমাদের সহযোগিতা করেন। যখন তিনজন মারা যায় তখন তারা পালিয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]