আশুলিয়ায় অস্ত্রসহ আওয়ামীলীগ নেতা গ্রেফতার

Share the post

মো. রাশেদুল ইসলাম,আশুলিয়া প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় শাহিন পালোয়ান (৪৫) নামে এক ইউনিয়ন আওয়ামীলীগ নেতাকে বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।শনিবার (১৯ই জুন) রাত ১২ টার দিকে আশুলিয়ার পালোয়ানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্যাস চুরিসহ একাধিক মামলা রয়েছে এই আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে।গ্রেফতারকৃত শাহিন পালোয়ান আশুলিয়ার কাঠগড়ার পালোয়ান পাড়া এলাকার বাবু পালোয়ানের ছেলে এবং আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।

এর আগে গত (০৬ই জুন) রবিবার দুপুর সাড়ে ১২ টার সময় দাবিকৃত চাঁদার টাকা না পাওয়ায় এক ঠিকাদারকে লক্ষ্য করে গুলি করেন তিনি। পরে ফিরোজা এন্টারপ্রাইজের মালিক ঠিকাদার বেলাল আশুলিয়া থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত শাহিন পালোয়ান ঠিকাদারকে গুলি করার বিষয়টি অকপটে স্বীকার করে বলেন, “আমার তো লাইসেন্স করা অস্ত্র নাই ভাই। আমি ফাঁকা জায়গায় গুলি করছি। আল্লাহর কসম ভাই, আমি মিথ্যা কথা জানিই না। আমি কারো শরীরে গুলি করি নাই। আমি বেলালরে কইছি, বেলাল গুলি তোরে করতে আসি নাই ফারুকরে গুলি করবার জন্য আইছিলাম। তোর পায়ের তলে গুলি করলাম ফারুকরে গিয়ে বল।”

পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহিন পালোয়ানের বাড়িতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক এসআই সুদীপ কুমার, আসওয়াদুর রহমান ও এমদাদ হোসেন অভিযান পরিচালনা করেন। এসময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ঘরের গোপন স্থান থেকে তিন রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল বের করে দেয়। তাকে গ্রেফতারের সময় দুইটি ম্যাগজিনও উদ্ধার করা হয়েছে

আশুলিয়া থানার উপ-পরিদর্শক এসআই এমদাদ বলেন, ঘটনার পর দিন থেকেই ঢাকা জেলা পুলিশ সুপার এর নির্দেশে আমাদের অস্ত্রসহ আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত ছিল। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার নিজ বাড়ি থেকেই অস্ত্রসহ আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত অস্ত্র দিয়েই গুলি করার বিষয়টি স্বীকার করেছে শাহিন পালোয়ান বলেও জানায় পুলিশের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]