মাধবপুরে সড়কের গাছ কেটে নিলেন তহসিলদার

Share the post

মো:জাকির হোসেন,মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরের এলজিআরডির সড়কের হেলে পড়া আকাশমণি একটি গাছ বিনা অনুমতিতে কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মনতলা ভূমি অফিসের তহসিলদার বিরুদ্ধে। শনিবার (১৯ জুন) সকালে উপজেলা ধর্মঘর ইউনিয়নের হরষপুর ধর্মঘর রাস্তায় আয়লাবই নামক স্থান থেকে মনতলা ভূমি অফিসের তহসিলদার কুতুবউদ্দিন এর তত্ত্বাবধানে গাছটি কেটে নেওয়া হয়।এই ব্যাপারে তহসিলদার কুতুবউদ্দিন বলেন, কয়েক মাস আগে গাছটি সড়কের পাশে হেলে পড়ে। লোকজন গাছটির ডালপালা কেটে নিয়ে গেছে এবং গাছটি ও কেটে নিয়ে যেতে পারে। তাই গাছটি কেটে ভূমি অফিসের নিয়ে পরবর্তীতে নিলামে বিক্রি করা হবে। এলজিআরডি রাস্তায় গাছ কাটতে পারেন কিনা প্রশ্ন করা হলে- তহসিলদার বলেন জায়গা সরকারের এলজিআরডি শুধু রাস্তা বানিয়ে দিয়েছে।

গাছ কাটতে তাদের অনুমতি দরকার নেই।সহকারী কমিশনার ভূমি মহিউদ্দিন আহমেদের সঙ্গে গাছ কাটার ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। খবর নিয়ে বিষয়টি দেখছি।মাধবপুর উপজেলার প্রকৌশলী জুলফিকার হক চৌধুরী বলেন, এলজিআরডির রাস্তার গাছ কি করে কাটবে? এলজিআরডি অনুমতি সাপেক্ষে, বনবিভাগসহ সিদ্ধান্ত ক্রমে গাছ কাটতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]