মাধবপুরে আত্মহত্যার প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার

Share the post

মোঃজাকির হোসেন,মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামে প্রেমিকাকে ঘরে না তুলে বিষপানে আত্মহত্যার প্ররোচনায় মামলায় প্রেমিক আব্দুল আহাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৭ জুন) সন্ধ্যায় মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক উত্তম কুমার দাস এর নেতৃত্বে একদল পুলিশ চৌমুহনী ইউনিয়নের মদনপুর গ্রামে অভিযান চালিয়ে আব্দুল আহাদকে গ্রেপ্তার করে।

আটক আব্দুল আহাদ উপজেলার ধর্মঘর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে।জানা যায়, আব্দুল আহাদ মিয়ার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সোনামুড়া গ্রামের সালমা বেগম (৩২) নামে প্রবাস ফেরত এক নারীর মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ।

গত ৮জুন সালমা বেগম রসুলপুর গ্রামের আব্দুল আহাদের বাড়িতে এসে তাকে ঘরে তুলে নিতে চাপ সৃষ্টি করে। আব্দুল আহাদ রাজি না হওয়ায় সালমা বেগম পুকুর পাড়ে বিষপান করে। পরে আশংকাজনক অবস্থায় বি-বাড়িয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

সালমার মা জাহানারা বেগম জানান, সালমা ওমানে থাকা কালীন মোবাইল ফোনে তাদের প্রেমের সম্পর্ক হয়,গত ৩ মাস আগে সালমা ওমান থেকে দেশে আসে। পরে আব্দুল আহাদের সঙ্গে তার বিয়ে হয়। স্বামীর দাবি নিয়ে সালমা আহাদের বাড়ি গেলে তাকে ঘরে না উঠিয়ে বিষ খাইয়ে দিয়ে হত্যা করা হয়।

এ ব্যাপারে সালমার মা জাহানারা বেগম গত ১০ জুন আব্দুল আহাদকে প্রধান আসামি করে মাধবপুর থানায় একটি মামলা রুজু করেন। এরপর থেকে আব্দুল আহাদ আত্মগোপনে চলে যায়।

পরে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক উত্তম কুমার দাস তথ্য প্রযুক্তির ব্যবহার করে মামলার ৮ দিনের মাথায় প্রধান আসামি আব্দুল আহাদকে গ্রেপ্তার করেন বলে মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]