টাঙ্গাইল পৌর প্যানেল মেয়রকে আ.লীগ থেকে বহিষ্কার

Share the post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি করায় টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র হাফিজুর রহমান ওরফে স্বপনকে শহর আওয়ামী লীগের সহ-সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়েছে।রোববার (১৩ জুন) দুপুরে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ বিষয়টি জানানো হয়।

স্থানীয় সূত্র জানা যায়, গত ৫ জুন প্যানেল মেয়র হাফিজুর রহমান স্বপন শহরের আকুর টাকুর পাড়ায় একটি জমি পরিমাপকে কেন্দ্র ওই জমির মালিকের জামাতার সঙ্গে মুঠোফোনে কথা বলেন।কথা বলার এক পর্যায়ে তিনি তাকে বলেন, ‘আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও মানি না’। তাছাড়াও তিনি নানা অশ্লীল বক্তব্য প্রদান করেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মাঝে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেকেই তাকে বহিষ্কারের দাবি জানান।

শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ মজিদ সুমন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দেন হাফিজুরকে দল থেকে বহিষ্কার করা না হলে তিনি পদত্যাগ করবেন।এর আগে, গত ৯ জুন প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তির কারণে হাফিজুর রহমান স্বপনের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় পৌর কাউন্সিলর আতিকুর রহমান মোর্শেদ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

এছাড়াও মুঠোফোনে হুমকির দেওয়ার ঘটনায় শহরের আকুর টাকুর পাড়ার প্রয়াত আশরাফ চৌধুরীর জামাতা মফিজুর রহমান টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।প্রসঙ্গত, হাফিজুর রহমান স্বপন প্রথমে ছাত্রদল ও পরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ২০১৪ সালে জুন মাসে তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন। যোগদানের পরেই তিনি প্রথমে শহর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পরে সহ-সভাপতি পদ লাভ করেন। তিনি টাঙ্গাইল পৌরসভার ১৬ নং ওয়ার্ডে পর পর চার বার কাউন্সিলর নির্বাচিত হন। সর্বশেষ গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত পৌর নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর প্যানেল মেয়রের দায়িত্ব পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]