নুর পাড়া ক্রিকেট প্রিমিয়ারলীগ এ চ্যাম্পিয়ন নুর পাড়া হিট ক্রিকেট একাদশ

Share the post

ইকবাল হোসেন রিমন(আনোয়ারা প্রতিনিধি): বটতলী মরহুম সাঁচি মিঞা স্মৃতি সংঘ কতৃক আয়োজিত বঙ্গবন্ধু নুরপাড়া ক্রিকেট প্রিমিয়ার-লীগ (এনপিএল) ৫ম আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।আজ (১১) জুন বিকাল ৩ ঘটিকায় বটতলী ফকির মুড়া মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল খেলার অনুষ্ঠানে জনাব আবুল কালাম এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ৪ নং বটতলী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি জনাব গোলাম মোহাম্মদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ৪ নং বটতলী ইউনিয়নের পরিষদের সুযোগ্য চ্যােয়ারমেন জনাব অধ্যাপক এম এ মান্নান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং বটতলী ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক জনাব আকতার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা থানার যুবলীগের সহ-সভাপতি মোঃ ইলিয়াছ সাহেব,আনোয়ারা থানার যুবলীগের সাবেক সিনিয়র সদস্য ও বটতলী ৪নং ওয়ার্ড়ের সুযোগ্য মেম্বার জনাব মোঃ আব্দুস সবুর,সাবেক ছাত্র নেতা মোঃ আবছার ,আনোয়ারা উপজেলা বঙ্গবন্ধু আদর্শ ঐক্য পরিষদ,র সভাপতি মোঃ নুরুল ওয়াহিদ সেলিম,

উক্ত ফাইনাল খেলায় মুখামুখি হয় নুরপাড়া হিট ক্রিকেট একাদশ বনাম ইলিভেন থান্ডারস ক্রিকেট একাদশ।

ফাইনালে ইলিভেন থান্ডারস ক্রিকেট একাদশ কে ৬ উইকেট হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নুর পাড়া হিট ক্রিকেট একাদশ।

নুর পাড়া হিট ক্রিকেট একাদশ টস জিতে পিল্ডিং পাঠায় ইলিভেন থান্ডারস কে ব্যাট করে ৮ উইকেটে হারিয়ে নিদ্রারিত ১০ওভারে ৮৩ রান সংগ্রহ করে। জবাবে নুর পাড়া হিট ক্রিকেট একাদশ নিদ্রারিত ৭ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করে ৬ উইকেটে বিশাল ব্যাবধানে জয়লাভ করে।

উক্ত ফাইনাল ম্যাচে ২ উইকেট এবং ২৪ রান করে ম্যাচ সেরা হন নুর পাড়া হিট ক্রিকেট একাদশের মোঃ ফোরকান।

খেলা পরিচালনা করেন মোঃ হারুন ও মেরুন ধারাভাষ্যকার হিসেবে ছিলেন মোঃ সাজ্জাদ ও আনোয়ার।

নুর পাড়া প্রিমিয়ারলীগ আয়োজনে এই টুর্নামেন্টে এর সার্বিক সহযোগিতায় ছিলেন ওয়াসি ডেইরি ফার্ম,
এন পোলট্রি, রূপসী বাংলা, নকশী ফ্যাশন,নিঝুম কালেকশন,শাহ মোহছেন আউলিয়া অটো রাইচ মিল,কটন ভিউ, ষ্টুডিও কাকলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]