আলীকদমে ৮০০ পিচ ইয়াবা নিয়ে এক দোকান ব্যবসায়ী আটক

Share the post

উচহ্লা মারমা,বান্দরবান জেলাঃ-পার্বত‍্য বান্দরবান আলীকদমের ২ নং চৈক্ষ্যং ইউনিয়নের অন্তর্গত পাট্রাখাইয়া আবাসিক বাজারে ৮০০ পিস ইয়াবাসহ ছৈয়দ হোসেন নামে এক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

আজ মঙ্গলবার (৮জুন২১ইং) তারিখে বিকাল ৪টার মিনিটের সময় ২ং চৈক্ষ্যং ইউনিয়নের পাট্রাখায়া আবাসিক বাজারে অভিযান চালিয়ে ছৈয়দ হোসেন (৬০) তার নিজ চায়ের দোকান থেকে ইয়াবা সহ আটক করে পুলিশ।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, উপজেলায় চৈক্ষ্যং আবাসিক বাজারের এক দোকানদার পাচারের উদ্দেশ্য দোকানে ইয়াবা মজুদ করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম থানার এসআই মো. বাবুলের নেতৃত্বে তাহার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে দোকনের ভিতর থেকে ৮০০ পিস ইয়াবাসহ ছৈয়দ হোসেনকে আটক করে। পরে আটককৃতকে থানায় নিয়ে আসা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা। রাজনৈতিক নেতার আড়ালে সে দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবার চালান এনে তা বিক্রি করতেন বলে স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়।

আলীকদম থানার দায়িত্বরত তদন্ত ওসি মোঃ শফিকুর রহমান জানান, ইয়াবা ব্যবসায়ী ছৈয়দ হোসেন(৬০) ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]