সুনামগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পরে নিহত-১, আহত-১৫

Share the post

আল হাবিব,সুনামগঞ্জ: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পরে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। শুক্রবার (০৪ জুন) দুপুরে দক্ষিণ সুনামগঞ্জের গাগলী গ্রামের কাছে রাস্তার পশ্চিম পাশের পুকুরে পরে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা হতাহতের উদ্ধার করে। তবে নিহতের পরিচয় জানা যায় নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার দুপুরে দিরাই থেকে সিলেটগামী যাত্রীবাহী বাসটি প্রায় ২০ জন যাত্রী নিয়ে সিলেটের উদ্দেশ্য যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দক্ষিণ সুনামগঞ্জের গাগলী গ্রামের কাছে রাস্তার পশ্চিম পাশে একটি পুকুরে পরে যায়। গাগলী গ্রামের লোকজন বাসের যাত্রীদের উদ্ধার করেন। পরে বাসের ভিতর থেকে নিহত এক যুবকের লাশ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে।No description available.

খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন বলেন, ‘ দিরাই থেকে সিলেটগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পরে গেলে একজন মারা গেছে। বেশ কয়েক জন আহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের পরিচয় জানা সম্ভব হয়নি। ‘No description available.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]