নগরীর বায়েজিদে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টায় মো. সাদ্দাম (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

Share the post

নগরীর বায়েজিদে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টায় মো. সাদ্দাম (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২৯ মে) বিকাল ৩টার দিকে বার্মা কলোনির মনোয়ারার বাড়ির দোতালার ২নং রুমে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওই শিশু (৫) অন্য বাচ্চাদের সাথে বাইরে খেলতে যায়। তার বাবা একজন রিকশাচালক ও মা গার্মেন্টসকর্মী। ঘটনার সময় কেউ বাসায় ছিল না। এই সুযোগে সাদ্দাম শিশুটিকে সাজিয়ে দেওয়ার কথা বলে পাশে মনোয়ারার বাড়ির দোতালায় ২নং রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সাদ্দাম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে সাদ্দামকে আটক করা হয়।

সাদ্দাম বাংলাবাজার কাজলের কলোনির সুরুজ কাজীর ছেলে। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মহানগর নিউজকে জানান, ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাদ্দাম নামের একজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]