শেখ হাসিনার মূল লক্ষ্য জনগনের কল্যাণ,স্বনির্ভর অর্থনীতি মোরেলগঞ্জে মৎসজীবীলীগের প্রতিস্টাবার্ষীকীর আলোচনা সভায় “এম পি” মিলন

Share the post

মেজবাহ ফাহাদ,মোরেলগঞ্জ প্রতিনিধি(বাগেরহাট:  নিরাপদ মাছে ভরব দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয় নিয়ে শনিবার আওয়ামী মৎস্যজীবীলীগের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও কেকে কাটা। উপজেলা মৎস্যজীবীলীগের উদ্যোগে বিকাল ৫ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি মাল্যদানের পর স্থানীয় সংসদ সদস্যের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়্ । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন। উপজেলা মৎস্যজীবীলীগের সভাপতি মো.মুনসুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক এমদাদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন-অর -রশিদ, জেলা মৎস্যজীবীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুস সবুর, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক এ্যাড. আজিনুর রহমান পলাশ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নির্বাহী সদস্য এম পি’ব্যাক্তিগত সহকারী এনামুল হক, জেলা মৎস্যজীবীলীগ নেতা আলতাফ হোসেন লিখন , পৌর মৎস্যজীবীলীগ সভাপতি কাজী নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মল্লিক প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, আমরা মাছে ভাতে বাঙালী ।

মানুষের পুষ্টি চাহিদার পাশাপাশি দেশের উন্নয়নে মৎস্যজীবীরা বিশেষ ভূমিকা পালন করে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্যজীবীদের জন্য ভিজিডি সহ বিশেষ বিশেষ বরাদ্ধের ব্যবস্থা করেছেন। প্রকৃত মৎস্যজীবীরা যাতে এসব বরাদ্ধ থেকে বঞ্চিত না হয় সেজন্য সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান ও মৎস্যজীবীলীগ নেতাদের প্রতি আহবান জানান। জেলা মৎস্যজীবীলীগ সদস্য ও উপজেলা সাধারণ সম্পদাক মো.আলামিন শেখের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাঁটা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]