ধেয়ে আসছে ইয়াস: গরম কমবে, হবে বৃষ্টিও

Share the post

ঘূর্ণিঝড় ইয়াস দেশের উপকূল অতিক্রম করতে পারে বুধবার। এরই মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ। সমুদ্রবন্দরগুলোতে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এদিকে এ ঝড়ে উপকূলীয় জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে না বলে মনে করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আগামী কাল থেকে গরম কমতে পারে। হতে পারে বৃষ্টিও।

আবহাওয়াবিদ আফতাব উদ্দিন জানান, বঙ্গোপসাগরে ইতোমধ্যেই সৃষ্টি হয়েছে লঘুচাপ। যা ৪৮ ঘন্টার মধ্যেই নিম্নচাপে রূপ নিতে পারে। এর প্রভাবে দেশের খুলনা, বাগেরহাট এবং ভারতের উড়িশ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় ৪৫ থেকে ৬৫ কিলোমিটার গতিতে বয়ে যাবে ঝড়ো হাওয়া। যা পরবর্তীতে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া, পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ঘূর্ণিঝড় মোকাবিলায় সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এদিকে, সচিবালয়ে এক প্রস্তুতি সভায় দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানান, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় পুরো উপকূলজুড়ে সব ধরনের প্রস্তুতিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]