বাংলাদেশকে ৬০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

Share the post

দেশের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থানের দক্ষতা ও জীবিকা উন্নয়নে ৬০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। এ সংক্রান্ত দুটি প্রকল্পে শুক্রবার ঋণ অনুমোদন করেছে সংস্থাটি। ৫ বছর গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে।বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদ বৃহস্পতিবার এই ঋণ অনুমোদন দেয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর মাধ্যমে অর্থনৈতিক রূপান্তর -এএসএসইটি প্রকল্পের জন্য বরাদ্দ থাকবে ৩০ কোটি ডলার।

প্রকল্পটি বিশেষত যুব, মহিলা এবং সুবিধাবঞ্চিত গ্রুপগুলোকে সহায়তা করবে যাতে করে তারা দক্ষ হয়ে ওঠে এবং শ্রম বাজারে যুক্ত করা যায়। এ অর্থ দিয়ে প্রায় সাড়ে ১৭ লাখ দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সহায়তা করা হবে। এ অর্থ কোভিড-১৯ মহামারির বর্তমানসহ ভবিষ্যৎ ধাক্কা সামলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এছাড়া বাসস্থান, জীবিকা এবং উদ্যোক্তা উন্নয়ন -আরএইলআই প্রকল্পে ৩০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে। এ প্রকল্প দেশের ২০টি জেলার ৩ হাজার ২০০টি গ্রামজুড়ে দরিদ্র ও দুর্বল গ্রামীণ মানুষের জীবন-জীবিকা উন্নয়নে সহায়তা করবে।

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর দনদন চেন বলেন, বাংলাদেশে কোভিড-১৯ মহামারি হাজার হাজার মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলেছে। বিশেষ করে নারী ও তরুণ শ্রমিক, প্রবাস থেকে ফেরত আসা জনগোষ্ঠীর জীবনযাত্রার ওপর ব্যাপক প্রভাব ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]