সিকন্দর আলীর খুনিদের চিহ্নিত করার দাবিতে বৃষ্টিতে ভিজে ঘন্টাব্যাপী মানববন্ধন করল তিন গ্রামের মানুষ

Share the post

আল হাবিব,সুনামগঞ্জ:  সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের হরিপুর গ্রামের ইজি- বাইক চালক সিকন্দর আলীর খুনিদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তিনটি গ্রামের নারী, পুরুষ, ও শিশুসহ হাজারো মানুষ বৃষ্টিতে ভিজে মানববন্ধন করেছে। বৃহস্পতিবার (২০ মে) বিকালে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের শুকদেবপুর, রাঙামাটি, রাধানগর তিনটি গ্রামের আয়োজনে শুকদেবপুর মিলন বাজারে ঘন্টা ব্যাপী বৃষ্টিতে ভিজে তারা ঐ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা মো.সায়েম পাঠান, সাচনা বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.জয়নাল আবেদীন, গ্রামের মুরুব্বি মাস্টার ওমর গনি, গ্রামের বাসিন্দা জিয়া উদ্দিন, ফরিদ মিয়া, উদুমান, ফখরুল হাসান, এমদাদ মিয়া, জিয়া উদ্দিন, ইউপি সদস্য সোহেনা বেগম, লুৎফুর রহমান, সুহেল মিয়া, সেরুজ্জমান মাস্টার, সুলেমান মিয়া, মহিবুর রহমান প্রমুখ।

ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, আজকে একসপ্তাহ পেরিয়ে গেল অথচ সিকন্দর আলীকে কারা হত্যা করেছে সেটা এখনও পুলিশ খুজে বের করতে পারেনি, আজকে আমরা গ্রামের মানুষ খুব আতংকে আছি ভালো মানুষ কে যদি ঐ ভাবে দিনে দুপুরে হত্যা করা হয়, আর সেই খুনিদের চিহ্নিত না করা যায় তাহলে আমরাও যে খুন হবো না তার কি নিশ্চয়ইতা আছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানাই দ্রুত যাতে ঐ হত্যাকান্ডের মূল্য রহস্য উদঘাটন করা হয় এবং খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হয়। উল্লেখ্য, গত (১২ মে) বুধবার সকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সিকন্দর আলী (৪০) নামের এক ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার সাচনাবাজার ইউনিয়নের হরিপুর গ্রামের আবদুর রউফের ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]