মাধবপুরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

Share the post

মোঃজাকির হোসেন,হবিগন্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে বালতির পানিতে ডুবে জুবায়েদ মিয়া নামে এক বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। মায়ের অসাবধানতার কারণে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলে দাবি শিশুটির বাবার। মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের আনন্দ গ্রামের মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।নিহত শিশু জুবায়ের ওই গ্রামের সিএনজি অটোরিকশা ড্রাইভার মো. সাদেক মিয়ার ছেলে। তিনি জানান, মঙ্গলবার দুপুরে শিশুটি ঘরের মধ্যে খেলা করছিল। এ সময় তার মা একটি পানিভর্তি বালতি শিশুটির কাছে রেখে বাহিরে লাকড়ি আনতে যান। এক পর্যায়ে শিশু জুবায়ের বালতির পানিতে উপুড় হয়ে পড়ে মারা যায়। কিছুক্ষণ পর তার মা ঘরে এসে দেখেন ছেলে বালতির পানিতে উপুড় হয়ে পরে আছে। এ সময় তিনি কান্নকাটি শুরু করলে পরিবারের লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]