সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতনের ঘটনায় সৈয়দপুরে মানববন্ধন

Share the post

রাজু আহম্মেদ ( নীলফামারী জেলা প্রতিনিধি): প্রথমআলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা, শারীরিক নির্যাতন ও সাজানো মামলায় গ্রেপ্তারের ঘটনায় নীলফামারীর সৈয়দপুরে মৌন মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। প্রথমআলো বন্ধুসভার উদ্যোগে মঙ্গলবার দুপুরে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে একাত্মতা প্রকাশ করে অংশ নেয়, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), সৈয়দপুর শিল্পী সমিতিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। প্রথমআলো সৈয়দপুর-পার্বতীপুর প্রতিনিধি এম আর আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন, সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক শিউলী সুলতানা, পৌর ১১ নং ওয়ার্ড কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, সৈয়দপুর শিল্পী সমিতির সভাপতি হোসনে আরা লিপি, সাধারণ সম্পাদক এম আর টুটুল, সৈয়দপুর বন্ধুসভার সভাপতি ডালিম কুমার, সাধারণ সম্পাদক রেজাউল করিম, বন্ধুসভার সাবেক সভাপতি আব্দুল হাফিজ হাপ্পু, সাংবাদিক সাবির আহমেদ সাবের,

নুর মোহাম্মদ ওয়ালিউর রহমান রতন, আমিরুল হক আরমান, জহুরুল ইসলাম খোকন, শাহিদুল সরকার দুলাল, রেজা মাহমুদ, এম কে আনোয়ার, সাদিকুল ইসলাম, শাহবাজ সবুজ, জাকির হোসেন, নওশাদ আনসারী, আলমগীর হোসেনসহ অন্যরা। মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, করোনাক্রান্তিতে মানুষ বেঁচে থাকার জন্য যেখানে সংগ্রাম চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই স্বাস্থ্যখাতের রাঘব-বোয়ালরা দূর্নীতির স্বর্গরাজ্য গড়ে তুলেছেন। অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তিসহ তাঁর ওপর নির্যাতনকারীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]