জরাজীর্ণ স্পিড বোট দিয়ে চলছে চট্টগ্রাম-সন্দ্বীপ নৌরুট

Share the post

Image result for সন্দ্বীপ

চট্টগ্রাম(সন্দ্বীপ): স্বাধীনতার ৫০ বছরেও আধুনিক কোনো যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেনি চট্টগ্রাম-সন্দীপ রুটে। বিআইডব্লিউটিসির জাহাজগুলো বন্ধ হয়ে যাওয়ার পর পুরাতন জরাজীর্ণ স্পিড বোট দিয়ে চলছে এই অঞ্চলের মানুষের পারাপার। পণ্যবাহী কাঠের ট্রলারে করেও মানুষকে সাগর পাড়ি দিতে হয়।

অথচ স্বাধীনতার আগে এই রুটে হেলিকপ্টার চলাচলের ব্যবস্থা ছিলো। তবে আশার কথা হলো এ অবস্থায় অত্যাধুনিক ওয়াটার বাস চালুর পরিকল্পনা নিয়েছে বেসরকারি একটি প্রতিষ্ঠান।

দেশের সব প্রান্তে যখন দিনের পর দিন যোগাযোগ ব্যবস্থার উন্নতি হচ্ছে, তখন ব্যতিক্রম চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়া ওঠা এই জনপদ যোগাযোগ ব্যবস্থায় যেন ক্রমশ পিছিয়ে যাচ্ছে। স্বাধীনতার আগে ছিলো হেলিকপ্টার। পরবর্তীতে তা বন্ধ হয়ে যায়। এরপর আসে বিআইডব্লিউটিসির বড় বড় জাহাজ। কিন্তু সময়ের সাথে সেগুলোও এখন বন্ধ। চর সৃষ্টি হওয়ায় সরকারি জেটিগুলোও ব্যবহার করা যাচ্ছে না।

বাসিন্দারা বলেন, যাওয়া আসা অনেক কষ্ট। রোগী থাকলে সেটা আরো সমস্যার। 

সাগর যখন উত্তাল থাকে, তখন ঢেউ আছড়ে পড়ে স্পিড বোটের যাত্রীদের শরীরে। আর বর্ষা মৌসুমে বৃষ্টিতে ভেজা ছাড়া কোনো উপায় থাকে না। নানামুখি জটিলতার তেমন কোনো ব্যবস্থাও নিতে পারছে না সংশ্লিষ্টরা।

এ অবস্থায় স্থানীয়দের দাবির মুখে অত্যাধুনিক ওয়াটার বাস চালুর পরিকল্পনা নিয়েছে বেসরকারি একটি প্রতিষ্ঠান।

নৌ রুটের আন্দোলনকারী সরোয়ার সালাম বলেন, যোগাযোগ উন্নত করা গেলে প্রায় দেড় লাখ মানুষের উপকার হবে।  

চট্টগ্রাম থেকে সন্দ্বীপ যাওয়ার জন্য কাগজে-কলমে সাতটি ঘাট থাকলেও বর্তমানে সক্রিয় মাত্র ৩টি ঘাট। এর মধ্যে সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে চলাচল করছে ১২টি স্পিডবোট। আর বাকি দু’টি ঘাটে রয়েছে আরো ৮টি স্পিডবোট। তবে ভূমির গঠনগত জটিলতার কারণে সমস্যা সমাধানে কোনো ব্যবস্থা নেয়া যাচ্ছে বলে দাবি জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম।

তিনি বলেন, ওয়াটার বাস চালাতে কোনো সমস্যা নেই। 

সন্দ্বীপের বাসিন্দাদের মধ্যে অন্তত দেড় লাখ লোকের বসবাস রয়েছে চট্টগ্রাম নগরীর হালিশহরে। কিন্তু যাতায়াতের জন্য অন্তত ৩০ কিলোমিটার দূরে কুমিরা গিয়ে বোটে উঠতে হয়। তাই পরিকল্পনা অনুযায়ী নগরীর পাহাড়তলী রানী রাসমনি ঘাট থেকে নতুন রুট চালু করা হবে। নতুন এই রুটে ওয়াটার বাসের মাধ্যমে পৌঁছাতে সময় লাগবে মাত্র ৪০ মিনিট। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]