উল্টো দিকে ঘুরছে ট্রেনের চাকা

Share the post
Image result for ট্রেন

উন্নয়নের উল্টো গতিতে চলছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেনের গতি বাড়াতে গত দশ বছরে ৩৮ হাজার কোটি টাকা খরচ করা হলেও গতি তো বাড়েইনি বরং কমছে প্রতিদিন। সম্প্রতি রেলওয়ে প্রবর্তিত নতুন সময়সূচিতে দেখা যায়, ৫০ শতাংশ ট্রেনের যাত্রার সময় বেড়েছে ১০ মিনিট থেকে দেড়ঘণ্টা পর্যন্ত। ট্রেনের চাকায় গতি ফেরাতে বেশ কিছু প্রকল্প গ্রহণের কথা জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। আর বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পনাহীন উন্নয়নের কারণে উল্টো দিকে ঘুরছে ট্রেনের চাকা।

প্রতিবছর নতুন টাইম টেবিল প্রণয়ন করে বাংলাদেশ রেলওয়ে। তিন বছর পর চলতি বছরের জানুয়ারিতে নতুন টাইম টেবিল কার্যকর করা হয়। নতুন এ টাইম টেবিল বিশ্লেষণ করলে দেখা যয়, গত তিন বছর আগের তুলনায় পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের অর্ধেক ট্রেনেরই যাত্রা থেকে গন্তব্যে পৌঁছানোর সময় বেড়েছে সর্বোচ্চ দেড়ঘণ্টা পর্যন্ত।

যোগাযোগ বিশেষজ্ঞ কাজী সাইফুন নেওয়াজ বলেন, ট্রেনের সিডিউলটা যদি ঠিক রাখতে পারি ও যাত্রার দ্রুততা দিতে পারি, আমি মনে করি, সেইদিকে আমাদের নজরটা অনেক কম। এ ক্ষেত্রে প্রকল্পগুলো নেয়া হচ্ছে না।  

ঢাকায় ট্রেনের গতি দাঁড়িয়েছে ২৫ থেকে ৩০ কিলোমিটার তিন বছর আগেও যেখানে ছিল ৪০ থেকে ৪২ কিলোমিটার। দুর্ঘটনা রোধ ও শিডিউল বিপর্যয় ঠেকাতে এমন উদ্যোগ বলে জানিয়েছে রেলওয়ে।

তবে রেলসচিব মোফাজ্জেল হোসেন বলেন, এমন পরিস্থিতি সাময়িক, চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন হলে গতি ফিরবে ট্রেনের চাকায়। তিনি বলেন, দীর্ঘদিন ধরে লাইন মেরামতের কাজগুলো সঠিকভাবে করা হয়নি, ডাবল লাইন করার কাজ চলছে। সেই কাজ শেষ হলে গতি বাড়বে। এখন যে সময়ের তালিকা আছে সেটাও কমিয়ে আনতে পারব।

আন্তনগরের পাশাপাশি মেইল ও কমিউটার ট্রেনের রানিং টাইমও বাড়ানো হয়েছে নতুন সময় সূচিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]