ঈদমাঠের টাকা তোলা নিয়ে সংঘর্ষের ঘটনায় আটক-২

Share the post

মো. আশিকুর রহমান টুটুল,নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ানের লক্ষীপুর গ্রামে ঈদের দিন ঈদমাঠের টাকা তোলাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ঘটনায় দুইজনকে আটক করেছে থানা পুলিশ। আহত সাইফুল ইসলাম সজিবের শ্বশুর গুরুদাসপুর থানায় মামলা করলে আজ শনিবার (১৫মে) দুইজনকে আটক করে থানা পুলিশ। আটককৃতরা হলো স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন ও তার ছেলে রুবেল হোসেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত কাল লক্ষীপুর গ্রামে ঈদমাঠের টাকা তোলা না তোলার ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেনের সাথে সাইফুল ইসলাম সজিবের বাকবিতন্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে ইসমাইল মেম্বার ও সাইফুল ইসলামের সমর্থকদের মধ্যে হাতাহাতি ঘটে। পরে উভয়পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে সাইফুল ইসলামের মাথায় এবং রুবেল হোসেনের নাকে গুরুতর জখমপ্রাপ্ত হয়। সাইফুলের মাথায় চারটি সেলাই ও রুবেলের নাকে তিনটি সেলাই দেওয়া হয়। গুরুদাসপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, সাইফুল ইসলামের শ্বশুর বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। মামলার পরিপ্রেক্ষিতে ইসমাইল মেম্বার ও তার ছেলে রুবেলকে গ্রেপ্তার করে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]