সখিপুরে ৫০ কেজি গাঁজাসহ আটক ১

Share the post

সাইফুল ইসলাম, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলার সখিপুর থানা এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ গতকাল মঙ্গলবার ৪ মে ১ জনকে আটক করেছে জেলা পুলিশ। আজ বুধবার ৫ মে দুপুরে শরীয়তপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানান পুলিশ সুপার, এস. এম. আশরাফুজ্জামান। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, দীর্ঘদিন ধরে জানতে পারি কতিপয় মাদক ব্যবসায়ী ভারত থেকে কাঁচামালের ট্রাকে, কাঁচামালসহ বিপুল পরিমানের মাদকদ্রব্য গাঁজা বহন করে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুরের বিভিন্ন স্থল পথের রুট ব্যবহার করে, মাদারীপুর জেলার শিবচর উপজেলাধীন পদ্মানদী হয়ে শরীয়তপুর জেলার সখিপুর থানাধীন কাচিকাটা ইউনিয়নস্থ পদ্মা নদীর শাখা নদী বানিয়াল ঘাট হয়ে, মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন রুট ব্যবহার করে ঢাকায় নিয়ে যায়। উক্ত মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশ দীর্ঘদিন ধরে ওত পেতে থাকে এবং গতকাল ৪ মে পুলিশ জানতে পারে, উল্লেখিত রুট ব্যবহার করে পদ্মা নদীতে ট্রলার যোগে কতিপয় মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমান মাদক বহন করে নিয়ে যাচ্ছে।

সে সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের দিক নির্দেশনায়, সখিপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে সখিপুর থানা পুলিশ স্পিডবোট যোগে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে সুজন মাতুব্বর (৩৩), পিতা- মৃতঃ তোতা মাতুব্বর, সাং- চর গজারিয়া, ইউনিয়ন- চর মানাইর, থানা- সদরপুর, জেলা- ফরিদপুরকে, সখিপুর থানাধীন কাচিকাটা ইউনিয়নের চরজিংকিং এলাকার বানিয়াল ঘাট নামক নদীর ঘাটে ইঞ্জিন চালিত ট্রলারে ৪ টি চটের বস্তার মধ্যে ৫০ কেজি গাঁজা, যাহার অনুমান মূল্য ৫ লক্ষ্য টাকা এবং গাঁজা বহনকারী একটি ট্রলার উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উক্ত ঘটনায় সখিপুর থানায় একটি মামলা রুজু করা হয় এবং অন্যান্য সহযোগী আসামীদের সনাক্তপূর্বক গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।গ্রেফতারকৃত আসামী সুজন মাতুব্বরকে পুলিশ রিমান্ডে আনিয়া ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন প্রেরণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন গোসাইরহাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমদ, সদ্য পদোন্নতিপ্রাপ্ত ভেদেরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান, সখিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান হাওলাদার, পুলিশ সুপার কার্যালয়ের অপরাধ শাখার পরিদর্শক মোঃ আনোয়ার, জেলা বিশেষ শাখার ডিআইও-১ আজহারুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]