সেন্টমার্টিনে ট্রলারডুবি, ১৫ জনের মরদেহ উদ্ধার

Share the post

কক্সবাজার: কক্সবাজারের সেন্টমার্টিনে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ৬৭ জনকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের কাছে সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে। আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় একাধিক সূত্র বলছে, হতাহতদের সবাই রোহিঙ্গা নাগরিক। নৌকায় করে সাগরপাড়ি দিয়ে অবৈধভাবে মালয়েশিয়ায় যাচ্ছিলেন তারা। 

কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনের কমান্ডার নাইমুল হক বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাথরের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হয়েছেন কমপক্ষে ৬৭ জন। ট্রলারটিতে ১২০ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। 

তিনি বলেন, নিহত ব্যক্তিদের নাম-পরিচয় বা বিস্তারিত এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে তারা রোহিঙ্গা নাগরিক। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]