ফেসবুকে ছড়িয়ে পড়া ডা. এবিএম আব্দুল্লাহ’র চিকিৎসাপত্র ভুয়া

Share the post

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আব্দুল্লাহর নাম ও ছবি ব্যবহার করে করোনার একটি চিকিৎসাপত্র প্রচার হচ্ছে। যেটি ভুয়া বলে জানিয়েছেন দেশের প্রথিতযশা এ চিকিৎসক। গতকাল বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে তার ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দেন তিনি।

তিনি বলেন, সম্প্রতি আমি আমার চিকিৎসক সহকর্মী ও শিক্ষার্থীদের মাধ্যমে অবগত হয়েছি, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নাম ও ছবি ব্যবহার করে কোভিড-১৯ চিকিৎসার একটি চিকিৎসাপত্র প্রচার করা হচ্ছে। এভাবে গণমাধ্যমে সরাসরি ওষুধসংবলিত ব্যবস্থাপত্র প্রচার করা উচিত নয়, এতে জনমনে বিভ্রান্তি তৈরি হয়। আমাদের দেশের এই করোনা সংকটকালে চিকিৎসক এবং সাধারণ জনগণকে এ ব্যাপারে সতর্ক থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

এ চিকিৎসক বলেন, প্রকৃতপক্ষে কোনো কোভিড-১৯ রোগী (মৃদু, মাঝারি ও সংকটময়) কী চিকিৎসা পাবে তা নির্ধারিত হয় রোগীর অবস্থা বুঝে এবং তা সংশ্লিষ্ট চিকিৎসকরা গাইডলাইন ও ব্যক্তিগত দক্ষতা দ্বারা নির্ধারণ করেন। এমনকি আইসিইউ বা ভেন্টিলেশনে থাকা রোগীর চিকিৎসাও কিন্তু রোগীর অবস্থা অনুযায়ী ভিন্ন ভিন্ন হতে পারে। তাই জনগণের প্রতি অনুরোধ, আপনাদের করোনাসংক্রান্ত যে কোনো বিষয়ে জাতীয় স্বাস্থ্যসেবায় নিয়োজিত ফ্রি টেলিমেডিসিনের নম্বরগুলোতে (৩৩৩, ১৬২৬৩, ১০৬৫৫) যোগাযোগ করুন এবং প্রয়োজন হলে সরাসরি চিকিৎসকের শরণাপন্ন হয়ে তাদের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]