সামাজিক সংগঠন অপ্রতিরোধ্য বাংলাদেশ’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

Share the post

সামাজিক সংগঠন “অপ্রতিরোধ্য বাংলাদেশ” এর উদ্যোগে পবিত্র রমজান মাসে অসহায় ও দু:স্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৯ এপ্রিল) নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজের স্টাফ কোয়ার্টারের সামনে ইফতারের বুথ স্থাপন করে অসহায় এবং হতদরিদ্র ৫০০ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।May be an image of 11 people, people standing and people sitting

অপ্রতিরোধ্য বাংলাদেশ এর সভাপতি আদনান এলাহী তুহিনের সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গিয়াস উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য নুরুল আনোয়ার,বেসরকারি কারা-পরিদর্শক ইয়াসির আরাফাত কচি, বাংলাদেশ ওয়েল ফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল, অপ্রতিরোধ্য বাংলাদেশ সংগঠনের উপদেষ্টা আলী আকবর চৌধুরী মিন্টু, সমাজসেবক এটিএম মনজুরুল ইসলাম রতন ও অপ্রতিরোধ্য বাংলাদেশ এর সাধারণ সম্পাদক তৌফিক চৌধুরীসহ আরো অনেকেই।May be an image of 6 people, people standing, outdoors and text that says "ike Restaurant VIEW PITAL Like Restaurant"

অপ্রতিরোধ্য বাংলাদেশ এর সভাপতি আদনান এলাহী তুহিন জানান, সম্পুর্ণ রমজানজুড়ে প্রতিদিন অসহায় এবং হতদরিদ্র মানুষের জন্য ইফতার বিতরণ করা হবে। শুধু রমজানে নয়, পুরো বছর জুড়ে সমাজের অসহায় হতদরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে এই সংগঠনটি।এই সংগঠনের কার্যক্রম পুরো বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন অপ্রতিরোধ্য বাংলাদেশ এর সভাপতি ।May be an image of 11 people, people standing and text that says "HOS PARKVIEW HOSPITAL L”ke Restaurant Restaurant REDMI-NOTE ইফতার PRO QUAD CAMERA PARKVIEW HOSPITAL Like Restaurant Restaurant ফ্রি ইফতার আয়োজনে HOPI Like ফ্রি ইফতার অপ্রতিরোধ্য বাংলাদেশ"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]