মাদারীপুরে অভিযান চালিয়ে প্রায় ১৩০০ কেজি জাটকা জব্দ করেছে র‌্যাব-৮, আটক ২ ।

Share the post

রকিবুজ্জামান ,মাদারীপুর জেলা প্রতিনিধি : মাদারীপুরের খোয়াজপুরে অভিযান চালিয়ে ১৩শ’ কেজি জাটকা জব্দ করেছে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্প ।এসময় জাটকা বিক্রির দায়ে দুইজনকে আটক করা হয়।র‌্যাব জানায় র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শরিয়তপুর থেকে ফরিদপুরগামী জাটকা ভর্তি একটি ট্রাক আজ শনিবার ২৪ এপ্রিল ভোর রাত ৪.৩০ ঘটিকার সময় আছমত আলী খান ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় আটক করে । পরে মাদারীপুর মৎস বিভাগ,মাদারীপুর সদর উপজেলা প্রশাসন ও মাদারীপুর মডেল থানা পুলিশের সমন্বিত প্রচেষ্টায় মাদারীপুর সদরের ৪৫ টি এতিম খানা ও মাদ্রাসা এবং গরীব মানুষের মাঝে এই মাছ বিতরন করা হয়। এ সময় মাদারীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস কর্তৃক ট্রাক মালিককে ১০০০০/- টাকা অর্থ দন্ড দেয়া হয়। র‌্যাব-৮ এর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ বলেন, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]